আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান পুনর্বহাল
মো. কবির হোসেন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২০:০১
মো. আসাদুজ্জামান, ছবি: সংগৃহীত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে পুনর্বহাল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিঠি দিয়েছেন। এই আদেশ গত ৫ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
ওইদিন থেকেই মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে তার প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন।
জানা যায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পুনর্বহাল আদেশ সংক্রান্ত চিঠি ইস্যু ও কার্যকর করেন।
এদিকে দীর্ঘ সময় জটিলতা ও প্যানেল চেয়ারম্যানের (প্যানেল চেয়ারম্যান-২ মো. সোহরাব হোসেন) দায়িত্ব পালন শেষে এই আদেশের মাধ্যমে মূল নির্বাচিত চেয়ারম্যান আবার পরিষদের পূর্ণ দায়িত্ব ফিরে পেলেন।
আসাদুজ্জামান পদে আসিন হওয়ায় এলাকাবাসী উচ্ছ্বসিত। তারা মনে করেন, ইউনিয়ন পরিষদের যেকোনো নাগরিক সেবা, সনদপত্র বা দাপ্তরিক কাজ এখন আগের চেয়ে বেশি গতিতে সম্পন্ন হবে।
দায়িত্ব পেয়ে আসাদুজ্জামান বলেন, মাদকমুক্ত ও সুখী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করব।
বাংলাদেশের খবর/আরইউ

