Logo

সারাদেশ

২০ দিন ধরে খোঁজ নেই কিশোর মাহিনের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:১৮

২০ দিন ধরে খোঁজ নেই কিশোর মাহিনের

মাহিন, ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানর হাওলা এলাকা থেকে গত ২৩ জুন ১২ বছরের এক কিশোর হারিয়ে গেছে। প্রায় ২০ দিন পার হলেও মাহিন নামের ওই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

তার বাবা নাজমুল হোসেন নাদিম তার খোঁজ না পেয়ে দিশেহারা। মাহিনের মা বিথী মারা গেছেন আগেই। 

মাহিনের উচ্চতা চার ফুট দুই ইঞ্চি। গায়ের রং শ্যামলা। চুল ছোট করে কাটা। তার গরন রোগা-পাতলা। 

বাবা নাজমুল হোসেন নাদিম জানান, মাহিনের নিখোঁজের বিষয়ে গত ৭ জুলাই কাপাসিয়া থানায় জিডি (নং ৩৬২) করা হয়েছে। 

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মাহিনের সন্ধান পান তবে ০১৮২৩২২৪৩৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন নাজমুল হোসেন নাদিম।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন