Logo

সারাদেশ

ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:৪৩

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়ালো সিস্টেম গ্রুপ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১ জন গ্রুপ লিডারের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সোমবার (১৩ জুলাই) ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, ডা. আবুল কাশেম ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা আবু জাফর কাদেরী, সিষ্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিছবাহ উদদীন কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা সৈয়দ নুর, জাফর মেম্বার। 

এ সময় মোহাম্মদ ফজলুল আজিম বলেন, গত আট দিনের টানা অতি বৃষ্টির কারণে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা জলমগ্ন। অনেকে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকের ঘরে খাবার নাই। পানিবন্দী হাজার হাজার মানুষ হারিয়েছে সহায় সম্বল। এমতাবস্থায় সিস্টেম গ্রুপ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

তিনি এই মুহূর্তে দল মতের উর্ধে থেকে আর্ত মানবতার পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে সুখে শান্তিতে রাখার।  সাতকানিয়া এবং লোহাগাড়ায় মাষ্টার প্ল্যান করে আগামীতে যেন আর মানুষকে বন্যার পানিতে ডুবতে না হয় সে ব্যবস্থা করার আহবান জানান।

সিস্টেম গ্রুপ চেয়ারম্যান ফজলুল আজিম সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ ও অর্থ সহায়তা দেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন