বেহাল নলকুড়া ইউনিয়নের রাস্তা চরম দুর্ভোগে হাজারো মানুষ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৪৯
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে । নলকুড়া থেকে মরিয়ম নগর,কুসাইকুড়া, বারোমারি, গজারিপাড়া, ভারুয়া সহ কয়েকটি গ্রামের কাঁচা রাস্তা দিয়ে জনসাধারণের চলা ফেরা ও কৃষিপণ্য আনয়নে ব্যাপক কষ্ট শিকার করতে হচ্ছে । এ ছাড়াও গজারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসায় শিক্ষার্থী সহ মুসল্লীদের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয় । এলাকাবাসী দু:খের সাথে বলেন ভোট আসলে ভোট দেই রাস্তা করে দিবে বলে আশ্বাস প্রদান করেন । কিন্তু ভোট শেষ হলে আর কেউ খোঁজ রাখে না । মৃত্যুর আগে রাস্তাটুকোর কাজ দেখে যেতে চায় এলাকাবাসী বৃদ্ধ আক্কাছ আলী । বিগত সরকারের সময় বিএনপির অধ্যুষিত এলাকা বলে ওই গ্রামের রাস্তাঘাটের কোন কাজ হয়নি । ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান বলেন আমি চেষ্টা করেছি রাস্তার কাজ করার জন্যে বিএনপি করার কারণে তৎকালীন করতে পারি নাই । এবার রাস্তার কাজ এমপি মহোদয়ের মাধ্যমে করা হবে । এ ব্যাপারে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন আমি সবেমাত্র এমপি হয়েছি ওই রাস্তার কাজের জন্যে তালিকা প্রণয়ন করা হয়েছে । আশা করছি এই অর্থ বছরেই জনস্বার্থে রাস্তাটির কাজ করা হবে জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে সবার সহযোগিতা চান
বিকে/মান্নান

