মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার মোল্লা মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।
জানা গেছে, এ দুর্ঘটনার পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আবুল বাশারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবু সাঈদ/এমবি

