Logo

সারাদেশ

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫২

অ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহসভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এসএম শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, অলীপ ঘটক, আজাদুল হক, মোল্লা আব্দুর রব, এস এস সোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, আরিফুল ইসলাম জালাল, শেখ সোহেল, শেখ আবু তালেব, কামরুজ্জামান শিমুল প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ আবু তালেব/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন