Logo

সারাদেশ

সামান্য বৃষ্টিতেই অচল কমলপুর-কৈজুরী সড়ক

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:৫৫

সামান্য বৃষ্টিতেই অচল  কমলপুর-কৈজুরী সড়ক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের কমলপুর থেকে কৈজুরী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক জনদুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে কাদাপানির সৃষ্টি হয়। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, কমলপুর-কৈজুরী সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের একাধিক অংশ ভেঙে ও ধসে গেছে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এর আগে খানাখন্দে সড়কটি পাকা করার দাবি জানিয়ে মানববন্ধন পর্যন্ত করেছে স্থানীয়রা। কৈজুরী গ্রামের প্রধান এই সড়কটির দুই প্রান্তেই পাকা সড়কের সাথে মিলিত হয়েছে। মাঝখানে এই ২ কিঃ মিঃ সড়কটি দ্রুত পাকা করা হলে দীর্ঘদিনের চরম জনদুর্ভোগের অবসান ঘটবে এবং হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। কৈজুরী গ্রামের প্রবীণ বাসিন্দা মোঃ দলিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস মিললেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি। ভ্যানচালক মো. জহির আলী বলেন, বর্ষাকালে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থী মো. মিলন জানায়, বৃষ্টির দিনে স্কুলে যাওয়া খুব কষ্ঠ হয়। কৈজুরী গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা জানান, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, ও অসুস্থ রোগীরা। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় রোগী পরিবহনেও তৈরি হচ্ছে চরম সংকট। এমনকি এই রাস্তার দুরবস্থার কারণে অনেকেই আমাদের এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে আসতে চান না, এমনকি বিয়ের সম্পর্ক করতেও অনাগ্রহ দেখান। দ্রুত এই সড়কটি মেরামত এবং সড়কটি পাকাকরণের দাবি জানাই। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ বলেন, “সড়কটির বিষয়ে জানার পর দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কটি নতুন করে পাকা নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন