Logo

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২১:০৪

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের  চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ


 কুষ্টিয়ার সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজনকে নদীপথে সাঁতার কাটিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই আটজন নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন