Logo

সারাদেশ

কুষ্টিয়ায় বাবা-ছেলেকে ছুরিকাঘাত সুন্দরবন ট্রেন আটকে বিক্ষোভ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ২০:৩৯

কুষ্টিয়ায়  বাবা-ছেলেকে ছুরিকাঘাত   সুন্দরবন  ট্রেন আটকে বিক্ষোভ

 কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। আহতরা হলেন-শফিউল আওয়াল সুমন(৪০) ও তার বাবা আব্দুর রহিম(৬৫)।

আহত শফিউল আলম সুমন জানিয়েছেন তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে টেনে উঠছিলেন এসময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন এ নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে চুরিকাঘাত করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোক মাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

স্টেশন মাস্টার ইতি খাতুন   দৈনিক বাংলাদেশের খবর পত্রিকা কে বলেন এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

 তাৎক্ষণিক খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন