Logo

সারাদেশ

সময়ের প্রয়োজনে বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম চালাতেত হবে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:৩৫

সময়ের প্রয়োজনে বিজ্ঞানীদের  গবেষণা কার্যক্রম চালাতেত হবে

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সময়ের প্রয়োজনকে সামনে রেখে বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রতিকূল আবহাওয়া উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনেও বিশেষ গুরুত্ব দিতে

হবে। তিনি মঙ্গলবার সকালে গাজীপুরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে

বিএআরআই এর অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায়

প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গত ২০২৫-২০২৬ সনে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৬-২০২৭ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বিজ্ঞানীরা বারি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট  হাজার ৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বারি’র মহাপরিচালক ড. মঞ্জুরুল কাদির। বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বারি’র পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। কর্মশালায় স্ব স্ব প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষাণ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো: সাইফুল আজম খান, বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. মো. সাইফুল আলম।

মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞগণ দেশের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে সবাইকে একত্রে এগিয়ে আসতে আহবান

জানান। কর্মশালায় জানানো হয়, বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ লনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১ হাজার ৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ প্রমুখ উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন