মাদারীপুরে পৌরসভার সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২০:১৪
মাদারীপুর পৌরসভার সার্বিক উন্নয়ন রাজত্ব বৃদ্ধির পরিকল্পনা বিষয় ও স্বনির্ভরতা অর্জনে উপায় চিহ্নিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেসমিন আক্তার বানু ( উপ- সচিব ) প্রশাসক, মাদারীপুর পৌরসভা। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক (ডড়ৎষফ ইধহশ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ)-এর সার্বিক সহযোগিতায় পরামর্শক প্রতিষ্ঠান এস এফ আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে স্থানীয় সরকার কারিগরি ও জলবায়ু সহনশীল অবকাঠামো সংস্কার (খএঈজজচ) প্রকল্পের প্রকল্প পরিচালক নাজমুস শাদাত মোঃ জিয়াউর রহমান পৌরসভার দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান এবং টেকসই উন্নয়ন কৌশল তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:খোন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, পৌর নির্বাহী কর্মকর্তা মাদারীপুর পৌরসভা। সায়মা আক্তার, ডেপুটি টিম লিডার, পরামর্শক প্রতিষ্ঠান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত রাজস্ব আয়ের বিকল্প নেই। পৌরসভার অভ্যন্তরীণ আয় বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে শহরের সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ। মাদারীপুরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং পৌর কর আদায় সহজীকরণের বিষয়ে অত্যন্ত মূল্যবান ও গঠনমূলক মতামত প্রদান করেন। পরামর্শক দল উপস্থিত সকলের মতামত ও সুপারিশসমূহ নোট করেন এবং তা মূল উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
বিকে/মান্নান

