Logo

সারাদেশ

বগুড়ায় শিক্ষার মানোন্নয়নে উদ্যাগ নিয়েছেন সালমা আক্তার

Icon

এমদাদুল হক, বগুড়া

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:৪৮

বগুড়ায় শিক্ষার মানোন্নয়নে   উদ্যাগ নিয়েছেন সালমা আক্তার

একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার দায়িত্ব পালনে আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে চলেছেন। শিক্ষা কার্যক্রমে সমন্বয়, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাঁর সক্রিয় ভূমিকা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ, প্রশাসনিক সমন্বয় এবং শিক্ষা-সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি নীতিমালা যথাযথ বাস্তবায়ন, ডিজিটাল সেবার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী ব্যবস্থাপনায় উৎসাহিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করছেন।

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থা কল্পনা করা যায় না। এ বাস্তবতাকে সামনে রেখে শিক্ষা প্রশাসনে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, অনলাইনভিত্তিক প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি-সচেতন শিক্ষা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখছেন। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে তিনি নিয়মিত গুরুত্ব দিয়ে থাকেন। জেলার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রেখে শিক্ষা কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন সভা, মতবিনিময় এবং প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সালমা আক্তার দায়িত্ব পালনে আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের পরিচয় দিচ্ছেন। তার কর্মপদ্ধতিতে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং সমস্যা সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

অভিভাবক ও সচেতন নাগরিক জানায় শিক্ষা ও তথ্যপ্রযুক্তির সমন্বিত উন্নয়নে প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। সংশ্লিষ্ট মহলের বিশ্বাস, শিক্ষা খাতের উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। দক্ষ, মানবিক ও প্রযুক্তি-সচেতন নতুন প্রজন্ম গড়ে তোলার যে জাতীয় লক্ষ্য, তা বাস্তবায়নে শিক্ষা প্রশাসনের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারের মতো কর্মকর্তাদের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানসম্মত ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন