কোটি টাকা ইজারা হলেও উন্নয়ন নেই অমৃতকুন্ডা হাটে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২০:১৭
পাবনার চাটমোহর উপজেলার সবচেয়ে বড় হাট অমৃতকুন্ডা রেলবাজার। প্রতি বছর এই হাট ইজারা হয় প্রায় কোটি টাকা। কিন্তু হাটের উন্নয়ন নেই। ইজারাদারদের দৌরাত্ম্য আর হাটের অব্যবস্থানায় অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা।
হাটে দেখা যায়, চরম অব্যবস্থাপনার কারণে
কমেছে হাটের জৌলুস। হাটের ভেতরের রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দু’চারটি রাস্তা
ব্যবহার না করায় সেখানে আগাছার জন্ম হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। কাঁদা
পানিতে একাকার হয়ে পড়েছে রাস্তাগুলো। এতে হাটুরেদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাটে কমেছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও। গরু ও ছাগলের হাটে পশুর আমদানি কম। ক্রেতা-বিক্রেতা
উভয়ের কাছ থেকেই হাসিল (খাজনা) আদায় করা হয় বলে জানালেন একজন গরুর ব্যাপারী।
হাটের ইজারাদার মহরম মল্লিক বলেন, হাটের
করুণ অবস্থা। বারবার ইউএনও স্যারকে বলছি। কিন্তু ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। ক্রেতা-বিক্রেতাদের
কাছ থেকে টোল আদায়ের বিষয়ে তিনি জানান, সবার কাছ থেকে নেওয়া হয় না, রসুন হাট থেকে কিছু
নেওয়া হয়।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুসা নাসের চৌধুরী বলেন, অমৃতকুন্ডা হাটের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। হাটের উন্নয়নে পদক্ষেপ
নেওয়া হবে। ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে টোল আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের খবর/এম.আর

