নীলফামারীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:৪৫
নেসকোর নিরবি”িছন্ন বিদু্যুৎ সরবারহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিদ্যুৎমন্ত্রি বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ডিমান্ড চার্জ বাতিল, মিটারভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভেটের রেট কমাতে হবে। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজার ট্রাফিক মোড়ে পরিষদের কার্যালয়ে সমাবেসে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাহবুবুল আলম আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, সাবেক ডিপুডি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সভাপতি আলিফ সিদ্দিকি প্রান্তসহ অনেকেই। এছাড়াও বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা পাঁচ দফা দাবী আদায়ে লিফলেট পথচারী ও জনসাধারণের মাঝে বিতরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, বিদ্যুতের ভেলকিবাজিতে (লোডসেডিংয়ে) অতিষ্ট মানুষ। প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছেছ। আমাদের দাবী মানা না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে। এছাড়াও, মানুষের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে হবে। সীমান্তবর্তী উত্তরে এ জেলাকে উন্নয়নশীল জেলায় পরিনত করতে আমরা সকলেই সবসময় ঐক্যবদ্ধ।
বিকে/মান্নান

