সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:২৮
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশের খবর/আরইউ

