ছবি : বাংলাদেশের খবর
সিলেটের সুনামগঞ্জে আনসার বাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জানুয়ারি) সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও এলাকার দিনেশ চন্দ্রের ছেলে পাপ্পু চন্দ্র (২৫) নামের এ আনসার সদস্য। তিনি জনতা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) রাতে তার থাকার কক্ষ ভেতর থেকে দীর্ঘ সময় বন্ধ দেখে সহকর্মীরা পুলিশ খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বলেন, ‘পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মো. রেজাউল হক ডালিম/এমআই

