Logo

সারাদেশ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:২৩

অ
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদরের মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ‘মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। মাইক্রোবাসটি পুকুরে পড়ে গেছে। উদ্ধার শেষে বিস্তারিত জানানো হবে।’

এমএম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন