Logo

সারাদেশ

ধামরাইয়ে আলো রানী সাহা মাথা গোজার ঠাঁই চান

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:৪৩

ধামরাইয়ে আলো রানী সাহা    মাথা গোজার ঠাঁই চান

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকার বৃদ্ধা আলো রানী সাহা জীবনের শেষ বয়সে চরম মানবতর জীবন যাপন করছে । আট সন্তানের জননী হলেও বর্তমানে তাঁর খোঁজ নেন না কেউ। জীর্ণ-শীর্ণ একটি ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে, কখনো কাগজ ও পলিথিন দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করেন, আবার কখনো বাধ্য হয়ে প্রতিবেশীদের ঘরে আশ্রয় নেন।

কান্নাজড়িত কণ্ঠে আলো রানী সাহা বলেন, তাঁর স্বামী বহু বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর সীমাহীন কষ্ট করে আট সন্তানকে মানুষ করেছেন। কিন্তু সন্তানরা এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, তাঁর খোঁজখবরও নেয় না।

তিনি বলেন, ঘরটা অনেকদিন ধরে ভাঙা। বৃষ্টি হলে ঘরে থাকা যায় না। কাগজ-পলিথিন দিয়ে কোনো রকমে রাত কাটাই। কখনো অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। আমার যদি একটা থাকার মতো ঘর হতো, তাহলে জীবনের বাকি সময়টা একটু শান্তিতে কাটাতে পারতাম।

স্থানীয় বাসিন্দা লাবু বলেন, আলো রানী সাহা দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। থাকার মতো একটি নিরাপদ ঘরও তাঁর নেই। তিনি আশা প্রকাশ করেন, সরকার কিংবা কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে এলে বৃদ্ধার শেষ জীবনটা কিছুটা স্বস্তিতে কাটতে পারে।

স্থানীয়দের দাবি, অসহায় এই বৃদ্ধার জন্য দ্রুত একটি নিরাপদ ঘরের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তা নিশ্চিত করা হোক। তাঁদের মতে, সরকারি আশ্রয়ণ প্রকল্প কিংবা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আলো রানী সাহার শেষ বয়সে  জীবনের  একটু মাথা গুজার ঠাঁই পেতে পারে ভালো ঘরের ব্যবস্থা হলে।  

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন