রাঙ্গামাটিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মতবিনিময় সভা
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২০:০৪
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও প্রতিষেধকের গুরুত্ব তুলে ধরে রাঙ্গামাটিতে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি সদর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রফবংযর ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ‘ঐচঠ জড়ঁঃরহব ওসসঁহরুধঃরড়হ ঝপধষব-ঁঢ়’ শীর্ষক অ্যাডভোকেসি প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. প্রতীকসেন।
স্বাগত বক্তব্য দেন অরসীসাম মৈত্রী, রিসার্চ অফিসার, রফবংযর। অনুষ্ঠানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও ঐচঠ টিকাদান বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. তাসরিনা আজাদ, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, রফবংযর।
সভাটি সঞ্চালনা করেন বাবু নবাশীষ চাকমা, প্রজেক্ট ডিরেক্টর, পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কাপিএ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাঙ্গামাটি।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের প্রাথমিক ধাপ, ঐচঠ টিকার গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কিশোরীদের টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং প্রতিষেধক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐচঠ টিকাদানের পাশাপাশি এ রোগ সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং সময়মতো প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।
সভায় শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, অভিভাবকদের সচেতন করা এবং ঐচঠ টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সচেতনতা বৃদ্ধি ও প্রতিষেধক গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিকে/মান্নান

