Logo

সারাদেশ

মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ২০

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

মুকসুদপুরে যাত্রীবাহী বাস  খাদে   পড়ে ৩ জন নিহত, আহত ২০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই নিহত হয় তিনজন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায়  ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের  উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন