বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদের নতুন কমিটি গঠন
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৩০
বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী ও প্রযোজক এস এম সেলিম আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার, গীতিকার ও উপস্থাপক মো. কলিম উদ্দিন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কাজীহাটা বেতার ভবনের সামনে মিশন চত্বরে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ৩ বছর ধরে পরিষদের কার্যক্রম পরিচালনা করবে।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- নাট্যকার, প্রযোজক ও রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমির সাবেক সংস্কৃতি কর্মকর্তা মো. আব্দুর রশিদ, নাট্যকার ও প্রযোজক ডা. আফজালুর রহমান মুকুল, বাউটের পরিচালক ও কবি অধ্যাপক প্রত্যয় হামিদ এবং কবি লেখক ও আবৃত্তিকার আমিনা আনসারী।
১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি এসএম সেলিম আক্তার, সিনিয়র সহসভাপতি মো. সেলিম রেজা, সহসভাপতি শাহেদুজ্জামান খান চপল, মিজানুর রহমান মিন্টু, মোহাম্মদ ইবনে আজাদ সুমন ও জাকিয়া সুলতানা সুমি।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফেরদৌস, আব্দুস শাকুর তুহিন ও ডা. সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ মামুন হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন আরাফাত নান্নু, দপ্তর সম্পাদক রান্টু আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এ এইচ রাজিব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীনুল হক মুন, মহিলা বিষয়ক সম্পাদক শিফা আনজুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বুলবুল আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মহাসিনা পারভীন মনিকা, প্রচার সম্পাদক আবু সালে মো. ফাত্তাহ।
এমবি

