Logo

সারাদেশ

পাবনায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

পাবনায় মহিলা দলের ৪৮তম   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


 বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার  সকালে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মহিলা দলের নেতাকর্মীরা।

এরপর বিপুলসংখ্যক নারী নেতাকর্মীর অংশগ্রহণে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাহারি রঙের শাড়ি, দলীয় ক্যাপ ও ব্যাজ পরিহিত নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, “মহিলা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা আরও বলেন, “দেশ ও দলের প্রয়োজনে নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

দিনটির কর্মসূচি সফল করতে জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলামের নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন পারভীন মুক্তি, পৌর সভানেত্রী ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন, নারী নেত্রী সোহানা শিউলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নারী নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন