Logo

সারাদেশ

নাটোরে স্বামী-সন্তানহারা বৃদ্ধার মানবেতর জীবনযাপন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮

নাটোরে স্বামী-সন্তানহারা বৃদ্ধার   মানবেতর জীবনযাপন


নাটোরে স্বামী ও সন্তান হারিয়ে বিধবা পুত্রবধূ ও ছোট আট বছর য়সী নাতনীকে নিয়ে জীবন কাটাচ্ছেন দঃুস্থ্য অসহায় প্রায় সত্তুর বছর বয়সী  আরতি দাস (মিনা)  নামে এক  বৃদ্ধা  মা। বয়সের ভারে ন্যুব্জ এই নারী বসবাস করছেন একটি জরাজীর্ণ ঘরে। ঘরের চালের বিভিন্ন স্থানে ফুটো হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। ফলে বর্ষাকালে ঘরের মধ্যে বসবাস করাই হয়ে ওঠে দুর্বিষহ।

অভাব-অনটনের কারণে ঘরটি সংস্কার করতেও পারছেন না তিনি। ঝড়-বৃষ্টির সময় আতঙ্কে কাটে তার রাত। কখনো বৃষ্টির পানি ঠেকাতে ঘরের বিভিন্ন স্থানে হাঁড়ি-পাতিল কিংবা পাত্র বসিয়ে রাখতে হয়। ভেজা মেঝে ও স্যাঁতসেঁতে পরিবেশে কাটছে তার দিন-রাত।

তথ্য অনুসন্ধানে জানা যায়, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে, ৬ নং ওয়ার্ডে হাসেমপুর পূর্বপাড়া মৃত্য নগেনদাস এর স্ত্রী আরতি দাস এর বসবাস।  প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেলে সন্তান  মিলন দাস পাচ সদস্যর সংসারের হাল ধরে। গত ৮ বছর আগে হ্নদরোগে আক্রান্ত হয়ে সেও মৃত্যু বরণ করলে সংসারে উপার্জন করার মতো কেউ নেই।

স্থানীয় জমির হোসেন জানান, জীবনের শেষ বয়সে এসে ওই বৃদ্ধার দেখাশোনার মতো আপনজনও নেই। স্বামী ও সন্তান হারানোর পর অনেকটা  তার পুত্র বধু দেখাশোনা করে।  কিন্তু নিত্যপ্রয়োজনীয় খাবার ও চিকিৎসার খরচ জোগাড় করাও তার জন্য  অনেক কষ্টকর হয়ে পড়েছে।

বৃদ্ধা আরতি দাস (মিনা) জানান, নিজের একটি নিরাপদ ঘর তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সামর্থ্য না থাকায় জরাজীর্ণ ঘরটিই তার একমাত্র আশ্রয়। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ায় রাত জেগে থাকতে হয়। সরকারি বা বিত্তবান মানুষের সহযোগিতা পেলে অন্তত মাথা গোঁজার জন্য একটি নিরাপদ ঘর পেতেন তিনি।

নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও পীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা বা কোনো সামাজিক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধার জরাজীর্ণ ঘরটি সংস্কার কিংবা একটি নতুন ঘরের ব্যবস্থা করা হবে।

কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এক সময় অসহায় এই পরিবারটি তার নিজ গ্রামের পাশেই বাস করতেন। এখন হাসেমপুর  গ্রামে তার  আত্বীয়  বাড়ির পাশে বাস করে। এই ওয়ার্ডে মেম্বার পলাতক থাকায় নিজে ব্যক্তিগত চাল ও সামান্য টাকা দিয়ে সহায়তা করে আসছেন, বৃষ্টি এলেই জরাজীর্ণ ঘরের চাল দিয়ে পড়ে পানি এমন খবর পেয়ে এক বান্ডিল ট্রিন এক হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন। এছারা আরতি দাসকে বিধবা কার্ড করে দেয়া হয়েছে, আগামীতেও তাকে সরকারি ও ব্যক্তিগত সহায়তা প্রদান করা হবে। 

জীবনের শেষ প্রান্তে এসে নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় থাকা এই স্বামী-সন্তানহারা বৃদ্ধার চোখে এখন একটাই আকুতি—বৃষ্টির রাতে যেন আর ঘরের চাল দিয়ে পানি না পড়ে, নিরাপদ একটি ঘরে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন