সরিষাবাড়ীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল পপুলার ঝিনাই ফিলিং স্টেশনের পাশে কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ফিতা কেটে উদ্বোধন করেন জেলা এনসিপির সদস্যসচিব ডা. মোশারফ হোসেন।
উপজেলা এনসিপির আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনির উদ্দিন, কর্মপরিষদ সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ক্বারি আনিসুর রহমান, খেলাফত মজলিসের সেক্রেটারি মাও. আমিনুল ইসলাম ও সদর উপজেলা এনসিপির সদস্য সচিব সাখাওয়াত হোসেন জনি। উপজেলা এনসিপির সদস্যসচিব হাফেজ ছাবের হোসেন বিপুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পলাশ মাহমুদ সৌরভ, আশরাফুল ইসলাম, সবুজ মিয়া, রোকন মিয়া, ইব্রাহিম খলিল রিপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. রাকিব হুসাইন, সদস্য মাও. রাকিবুল ইসলাম, মাও. রহমতুল্লাহ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম ইসলাম, উপজেলা ছাত্রশক্তি নেতা সাদ্দাম হোসেন লিকু, সাইদুর রহমান, আসাদুজ্জামান নূর প্রমুখ।
বক্তারা রাজনৈতিক সহাবস্থান ও শিষ্টাচার বজায় এবং সংঘাতমুক্ত সুষ্ঠু রাজনৈতিক ধারায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
বিকে/মান্নান

