নিখোঁজের ৮ ঘণ্টা পর খালি প্লটে মিলল শিশুর মরদেহ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২ নম্বর ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরে একটি খালি প্লটের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়ে প্রতিবেশী সুলতান মাসুদ বলেন, ‘মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির মরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই শিশু মারা যায় বলে জানান চিকিৎসক।
এমজে

