প্রধান শিক্ষকহীন হিলির ২২ প্রাথমিক বিদ্যালয়
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০
নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নে মেসার্স যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
ইউএনও আকিব ওসমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসলি জমিতে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ভাটাটির লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার কিলন ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ স্থাপনা পরিচালনা করতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

