সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে জৈন্তাপুর উপজেলার উমনপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাম রুমেল আহমেদ (২০) উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রুমেল আহমদ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্টে আসামাত্র জাফলংগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রেজাউল হক ডালিম/এমবি

