ঈশ্বরদীতে এনজেএসের ডিলার অফিস উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২০:১৪
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারে এনজেএস হেলথ্ পরিচালিত এবং দরদী মা ইউনানি স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক ভাবে ডিলার অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন জংশন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজ সেবক, সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনজেএস হেলথ্ এর সিইও এবং মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল ইসলাম জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএস হেলথ্’র মার্কেটিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম, মার্কেটিং অফিসার মঈনুল ইসলাম সামু, পাবনার জনকল্যাণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক মোঃ আমিনুল হক, এনজেএস হেলথ্’র পরিচালক ডাঃ মোঃ শফিকুল ইসলাম কায়াব, মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ সুজয় কুমার কুন্ডু তাপস, মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের মেডিকেল ক্যাম্পেইন অফিসার ডাঃ নাজিমুল ইসলাম, দরদী মা ইউনানি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপদেষ্টা মোঃ সঞ্জু আহমেদ।
সভাপতিত্ব করেন দরদী মা ইউনানি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপদেষ্টা মোঃ আকুব্বর প্রামাণিক। সঞ্চালনা করেন দরদী মা ইউনানি স্বাস্থ্য সেবা কেন্দ্রের স্বত্বাধিকারী মোছাঃ শুকুরজান নূর।
এর আগে প্রধান অতিথি ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে উল্লেখিত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার গণ্যমান্য সুধিজন উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

