Logo

সারাদেশ

মধুমতি নদীতে তীব্র ভাঙন পরিদর্শনে ইউএনও

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২০:৫৩

অ
মধুমতি নদীতে তীব্র ভাঙন   পরিদর্শনে ইউএনও

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে চরম ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বর্তমানে নদীপাড়ের শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপুল পরিমাণ ফসলি জমি হুমকির মুখে পড়েছে। বুধবার সকালে ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের মাঝে জরুরি ত্রাণসহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে ইউএনও মোঃ জোবায়ের হাবিব জানান, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং ক্ষতিগ্রস্তদের সরকারি পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন