Logo

সারাদেশ

চাঁদপুরে বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

অ
চাঁদপুরে বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সির হাট ও বড়দিয়া আড়ং বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে খাদ্য দ্রব্যে অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিসমিল্লাহ ব্রেডের মালিককে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য তৈরি করায় ৫ হাজার টাকা, রাহিম বেকারির মালিককে একই অপরাধে ৩ হাজার টাকা এবং নিশাত মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেছে। তারা পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেছে। 

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি না করার নির্দেশ দেওয়া হয়।

আলামিন ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন