Logo

সারাদেশ

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের হাতে ঋণ তুলে দিল এবি ব্যাংক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

অ
সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের হাতে ঋণ তুলে দিল এবি ব্যাংক

কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি। 

সম্প্রতি সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মামুন খান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, শান্তনু বিশ্বাস, যুগ্মপরিচালক, কৃষি ঋণ বিভাগ-১, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর।

অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন