ছবি: সংগৃহীত
‘এবি ব্যাংক কৃষিঋণ- কৃষকের স্বপ্নে নতুন আশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা’ এই প্রতিপাদ্য নিয়ে এবি ব্যাংক পিএলসি সম্প্রতি পাবনা জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।
দেশের কৃষিখাতের উন্নয়নকে ত্বরান্বিত করার অংশ হিসেবে পাবনা সদর উপজেলার জেলা পরিষদ কার্যালয়ের রশিদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাবনা, তামারা তাসবিহা, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং মো. লুৎফর রহমান, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল, হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিক, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ও এবি ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশের খবর/আরইউ

