Logo

সারাদেশ

ময়মনসিংহে মহাকালী গার্লস স্কুল ও কলেজে বিশেষ বৃত্তি পরীক্ষা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:২৩

অ
ময়মনসিংহে মহাকালী গার্লস স্কুল ও কলেজে বিশেষ বৃত্তি পরীক্ষা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহাকালী গার্লস স্কুল ও কলেজের উদ্যোগে বিশেষ বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকিরের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষায় ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাকালী গার্লস স্কুল ও কলেজের সভাপতি ইফরাত জাহান স্যান্ড্রা। তিনি বলেন, একটি মেয়ে যখন শিক্ষায় এগিয়ে যায়, তখন শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ এগিয়ে যায়। এই বৃত্তি পরীক্ষা আমাদের মেয়েদের স্বপ্ন দেখতে শেখাবে এবং সেই স্বপ্ন পূরণের সাহস জোগাবে।

পরীক্ষা শেষে অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকির বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিকাশের লক্ষ্যেই এ বিশেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ফলাফল যা-ই হোক, শিক্ষার্থীদের হতাশ না হয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, একটি পরীক্ষার ফলাফলই শিক্ষার্থীদের যোগ্যতার চূড়ান্ত মাপকাঠি নয়।

এ সময় তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সোনিয়া দোলা মিষ্টি।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন