ছবি : বাংলাদেশের খবর
তথ্য প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. ইসরাত হোসেন খান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা আইসিটি অফিসের এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তানজিলা সালওয়ার, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লি. এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন ও হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী তামান্না হোসেন।
বক্তারা বলেন, দেশের নারীদের তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনী কর্মক্ষেত্রে যুক্ত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশিক্ষণ এবং ল্যাপটপ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগ নারীদের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি

