Logo

সারাদেশ

পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮

পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ছবি : বাংলাদেশের খবর

উত্তরের জনপদ পঞ্চগড়ে ফের নামল তাপমাত্রা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ভোর ৬টায় একই তাপমাত্রা ছিল। ফলে মৃদু শৈত্যপ্রবাহের কারণে চরম শীত অনুভূত হচ্ছে হিমাঞ্চল খ্যাত এই জেলায়।  

গতকাল দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃহস্পতিবার সকাল ৮টার পর সূর্যের দেখা মেলেছে। তবে রাতভর ঝরেছে বরফ শিশির। এর সঙ্গে উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাস শীতকে আরও তীব্র করে তোলেছে। শীত নিবারণে নিম্ন আয়ের মানুষদের শুকনো কাঠখড়ি ও কাগজের কাটন জ্বালিয়ে চেষ্টা করতে দেখা গেছে।

স্থানীয় ভ্যানচালকরা জানান, কুয়াশায় ঢেকে থাকা শীতল আবহাওয়ায় কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে। এমনকি অনেক যাত্রী ভ্যানে উঠতেও ভয় পাচ্ছেন, ফলে তাদের আয়ও কমে গেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বাংলাদেশের খবরকে বলেন, ‘বাতাসের কারণে তাপমাত্রার চেয়ে বেশি শীত বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে রেকর্ডকৃত তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’  

এসকে দোয়েল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন