Logo

সারাদেশ

মলম তৈরির সরঞ্জামসহ আটক ৫

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭

অ
মলম তৈরির সরঞ্জামসহ আটক ৫

মলম তৈরির সরঞ্জামসহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় ১০ পোটলা হালুয়া, মলম তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ক্যানভাসিং করার দুটি বইও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো. আব্দুর রাজ্জাক (৪২), মাসুম ফারুক চৌধুরী (৪৪), মো. কাউছার মিয়া (৩৫),  দেলোয়ার হোসেন (৪০) ও মো. শাহাদাত (৪৯)। 

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া খাইয়ে এবং চোখে মলম লাগিয়ে তাদের অজ্ঞান করে রাখত। এরপর তারা অজ্ঞান যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইলফোন, স্বর্ণালঙ্কার চুরি করে নিত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

অন্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। 

মাসুদ রানা/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন