Logo

সারাদেশ

হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

অ
হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে সীমান্তের মায়াঘাসী তালতলী এলাকায় একটি অভিযান চালানো হয়। 

এ সময় সেখান থেকে ২ কোটি ৩১ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০ হাজার ৮ শত ৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা ও এক পিস গাওন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যেকোনো মূল্যে সীমান্ত থেকে সকল ধরনের অপরাধ নির্মূল করা হবে।

আকাশ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন