Logo

সারাদেশ

পটুয়াখালীতে অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৫১

অ
পটুয়াখালীতে অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

তাছাড়া গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক (আহ্বায়ক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের সামনে গিয়ে মানববন্ধনে পরিণত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অধ্যক্ষ রুহুল আমিন দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি গোপনে তার পছন্দের ব্যক্তি জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছেন। এই কমিটি অবৈধ। অবিলম্বে এই কমিটি বাতিল করে নিয়ম মেনে একটি বৈধ কমিটি গঠন করার দাবিও জানান তারা।

অন্যদিকে অধ্যক্ষ রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি বিধি-বিধান অনুযায়ী এডহক কমিটি উপস্থাপন করেছি এবং এটি অনুমোদন পেয়েছে।’

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন