Logo

সারাদেশ

বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

অ
বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের রাজাবাড়ি ইউনিয়নের ভিটিপাড়া ভূতের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত সাদ্দাম হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মতলবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি দ্রুত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিটি ফুটপাতে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। যাত্রীবাহী সিএনজিটির রেজিস্ট্রেশন নং গাজীপুর থ ১২-২০০২।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন