Logo

সারাদেশ

‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে পুরস্কৃত করব’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:২৬

অ
‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে পুরস্কৃত করব’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা পেলেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. রিপন মিয়া মুন্সি। শুক্রবার (১০ জানুয়ারি) প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগরের সুশীল সমাজের প্রতিনিধিরা।

সংবর্ধিত রিপন মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি কারও জমি দখল করেছি, তাকে আমি দ্বিগুণ জমি পুরস্কার হিসেবে দেব।’ তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তবে কোনো সরকারি তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। নিজের শ্রম ও সততার মাধ্যমে এই অবস্থানে এসেছি। সমাজের অবহেলিত মানুষদের পাশে থাকার জন্য কাজ করতে চাই।’ রিপন মিয়া দাবি করেন, তার কর্মকাণ্ডের সমালোচনা করতে হলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকা উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বিশেষ অতিথি নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি রেজাউল করিম সবুজ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য জাহিদুল হক খোকা। 

আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক জ ই বুলবুল, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হোসেন শান্তি, সাংবাদিক মিঠু সুত্রধর পলাশ, শিক্ষক মাহবুবুর রহমান, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম মাজেদ, মো. হেলাল উদ্দিন, সাইফুল আলম, সাধন সাহা জয়, আলমগীর হোসেন, খাইরুল আলম, সরকারি কলেজের শিক্ষার্থী আফরোজা জাহান আখীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রিপন মিয়ার জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। নবীনগরের সুশীল সমাজের সদস্যরা তার কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 

আরকেএইচ/ডিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন