Logo

সারাদেশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৪

অ
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ফেনীর ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল হাসপাতালে পাশের খালে রেজিয়া খাতুন (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি নিখোঁজ হন। ফেনী জেলা পিবিআই টিম ও ছাগলনাইয়া থানার পুলিশ যৌথভাবে ওই লাশ উদ্ধার করেছে।

রোববার (১২ জানুয়ারী) সন্ধ্যায় স্হানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। রেজিয়া ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। 

এমরান পাটোয়ারী/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন