নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কা, নিহত ১
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গাজীপুর
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৩৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার মতলবপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন জানান, নিহতের মরদেহের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা (গাজীপুর থ- ১২-২০০২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে সাদ্দাম মিয়া নামক একজন ঘটনাস্থলেই নিহত হয়। ওই সিএনজির চার আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ওএফ

