Logo

সারাদেশ

এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসা, ১০ হাজার টাকা অর্থদণ্ড

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০২

অ
এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসা, ১০ হাজার টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জ শহরের ২ নম্বর সুপার মার্কেট এলাকায় এমবিবিএস ডিগ্রি ছাড়াই অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করার দায়ে মোহাম্মদ তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ জানুয়ারি) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ও ২৯ ধারায় সামারী ট্রায়ালের মাধ্যমে এই সাজা ঘোষণা করেন।

অভিযানে তাজুল ইসলামের অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত সিল ও প্যাড জব্দ করা হয়। আদালত তাকে ভবিষ্যতে শুধুমাত্র ইউনানি চিকিৎসা প্রদানের নির্দেশ দেন। কারণ তার ইউনানি চিকিৎসার ডিগ্রি রয়েছে।

অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সুপারিন্টেন্ডেন্ট অব ড্রাগস মো. গোলাম মোস্তফা ও মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সদর আমলি আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার বলেন, ‘তাজুল ইসলাম এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা দিচ্ছিলেন, যা আইনবিরোধী। তাই আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন