Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের জরিমানা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩১

অ
মুন্সীগঞ্জে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ  ইফতি হাসান ইমরান।

এ সময় দেখা গেছে খোলা অবস্থায় যত্রতত্র বর্জ্য ফেলে রেখে এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণ করায় প্রত্যেক অপরাধের জন্য ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৬ মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেধে দেওয়া হয়। 

আবু সাঈদ আপন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন