Logo

সারাদেশ

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২৮

অ
লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও কালিগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) হাতীবান্ধা উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোছা. নুরী বেগম (৫৫) নামের এক নারী নিহত হন। এই দুর্ঘটনায় আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পরিবারের সদস্যরা সিমেন্ট বোঝাই ট্রাকের তলায় চাপা পড়েন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক লাপাত্তা হয়ে যান।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

এদিকে, শুক্রবার কালিগঞ্জ উপজেলার কাকিনার ওয়াপদা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত মো. আসকার আলী (৪১) রোববার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। থানায় ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন