Logo

সারাদেশ

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

অ
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শাহাদাত হোসেন রাসেল (১৯) নামে এক মাদক কারবারি দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। 

আটক শাহাদাত হোসেন রাসেল সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মো. জামালের ছেলে। 

সূত্রে জানা গেছে, মাদক কারবারিরা সহদেবপুরে জড়ো হওয়ার খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী একটি দল অভিযান চালায়। এতে ৯ জন ডিএনসির সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর ২০ জন ও ফেনী মডেল থানার উপপরিদর্শক বেলাল হোসেনসহ ৫ পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম। তারা ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকায় শাহাদাতের বাবার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ১৩১ প্যাকেটে প্রায় দেড় কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৬ হাজার টাকাসহ শাহাদাত হোসেন রাসেলকে আটক করা হয়। যৌথবাহিনীর অভিযান টের পেয়ে রাসেলের সহযোগী রেলওয়ে স্টেশন এলাকার মুন্নার স্ত্রী ফাতেমা আক্তার (৪৫)ও বিরিঞ্চি এলাকার আবদুল আজিজের ছেলে মো. হাসান পালিয়ে যায়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন বাদী হয়ে রাসেল, ফাতেমা ও হাসানকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম যৌথভাবে অভিযান চালিয়ে এক জনকে আটক করে। এতে জড়িত বাকী দুইজন পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চালানো হবে। ফেনীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি   

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন