জামায়াত গণমুখী রাজনৈতিক দল বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন, ‘বিগত সময়ে যারাই ক্ষমতার মসনদে আসীন হয়েছে, তারাই দেশটাকে তাদের তালুকদারি মনে করেছে। জনগণকে মনে করেছে তাদের প্রজা।’
তিনি আরও বলেন, ‘দেশটাকে সবাই লুটেপুটে খেয়েছে। জামায়াত গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার ১৩ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান ভূঁইয়া।
আবু ইউসুফ বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আখেরাতই আমাদের প্রকৃত গন্তব্য। আমাদেরকে স্মরণ রাখতে হবে দুনিয়ার ভালোমন্দ কাজের জন্য আখেরাতে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম।’
এম. এমরান পাটোয়ারী/এমজে

