Logo

সারাদেশ

কালুশাহর মাজারে হামলার প্রতিবাদ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

অ
কালুশাহর মাজারে হামলার প্রতিবাদ

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহে হজরত সৈয়দ কালুশাহ্ (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখা। এ সময় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল দেওয়ান।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের ময়মনসিংহ সভাপতি পীর খলিলুর রহমান চিশতী, ময়মনসিংহ বাউল সমিতির সভাপতি রেজাউল করিম আসলাম ও জুলাই অভ্যুত্থানের ময়মনসিংহের সমন্বয়ক গোকুল সুত্রধর মানিক।

লিখিত বক্তব্যে তারা বলেন, মাজারটি ২০০ বছরের পুরোনো মাজার, এখানে শতবর্ষের পুরোনো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ছিল। এগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দবি জানান তারা।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন