Logo

সারাদেশ

ফেনীতে অতিরিক্ত দামে চাউল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১০

অ
ফেনীতে অতিরিক্ত দামে চাউল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে অতিরিক্ত দামে চাউল বিক্রি করায় আড়ৎদারসহ তিনটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় অতিরিক্ত দামে চাউল বিক্রি করার অপরাধে তাকিয়া রোডে আদর্শ রাইচ এজেন্সিকে ৩০ হাজার, মূল্য তালিকা না থাকায় ডিএস রাইচ এজেন্সিকে ৫ হাজার ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অপরাধে বড় মসজিদ রোডে আরজু রেস্তোরাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে জেলা ব্যাপী ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন