Logo

সারাদেশ

কুষ্টিয়ায় হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণের দায়ে জরিমানা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৩২

অ
কুষ্টিয়ায় হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণের দায়ে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চারটি যানবাহনকে হাইড্রোলিক হর্ন ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দ দূষণ প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযানটি পরিচালনা করে। 

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর) মো. হাবিবুল বাসার জানান, অভিযানে সংশ্লিষ্ট পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুসরণ করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকাবাসীকে সচেতন করার জন্য শব্দ দূষণ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে চারটি যানবাহনকে হাইড্রোলিক হর্ন ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন